Day 9: Jira ও GitHub-এর সাথে Claude Code কানেক্ট করা
📚 Jira ও Pull Request (PR) কী?
বড় কোম্পানিতে কাজের ট্র্যাক রাখতে Jira টিকিট ব্যবহার করা হয় (যেমন: "লগইন এরর ঠিক করুন")। আর কোড পরিবর্তন করে মূল প্রোজেক্টে জমা দেওয়ার আগে যে অনুমতি চাওয়া হয়, তাকে Pull Request (PR) বা মার্জ রিকোয়েস্ট বলে।
১. সম্পূর্ণ অটোমেটেড ফ্লো
আমরা এআই-কে লোকাল পিসিতে Jira এবং GitHub MCP সার্ভার কনফিগার করে দিতে বলব। তারপর প্রম্পট দেব:
Read my assigned Jira ticket 'PROJ-45'. Find the file responsible for this feature, edit the code, run git branch 'feature/proj-45', and create a GitHub Pull Request with a brief summary of the changes.
⚠️ পিআর সাবমিট করার পূর্বশর্ত
এআই যখন সরাসরি আপনার হয়ে পিআর (PR) তৈরি করে, তখন সে অনেক সময় ভুল ব্রাঞ্চ বা ডুপ্লিকেট কমিট করতে পারে। তাই এআই-কে সাবমিট করতে দেওয়ার আগে সর্বদা /check-diff বা git diff দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।