Day 7: Claude Code-এর কমান্ড ও চেকবক্স কন্ট্রোল

📚 রালফ লুপ (Ralph Loop) কী?

রালফ লুপ হলো এআই কোডিংয়ের একটি স্বয়ংক্রিয় চক্র। আপনি একটি প্রম্পট দিয়ে চলে গেলেন। এআই প্রথমে কোড লিখবে, কোডটি টেস্ট রান করবে, কোনো ভুল (Bug) ধরা পড়লে নিজেই কোড রি-রাইট করবে এবং টেস্ট পাস হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি বারবার লুপে করতে থাকবে।

১. চেকপয়েন্ট ও রিওয়াইন্ড (Rewind) কমান্ড

Claude Code স্বয়ংক্রিয়ভাবে গিট কমিটের মাধ্যমে কোডবেস ব্যাকআপ রাখে। কাজ করার সময় কোনো ভুল হলে বা এআই আপনার কোড নষ্ট করে ফেললে টার্মিনালে লিখুন:

/rewind

এটি আপনাকে এআই-এর কাজ শুরুর আগের নিখুঁত কোডবেসে ফিরিয়ে নিয়ে যাবে।

/yolo Refactor the functions in database.js to use Async/Await. Run tests after refactoring and don't stop until all tests are green.

💡 শিক্ষকের মিসিং টিপস:

Claude Code-এ /yolo মোড ডিফল্টরূপে বন্ধ থাকে। আপনি যদি বারবার পারমিশন দিতে দিতে ক্লান্ত হয়ে যান, তবে টার্মিনালে claude --yolo লিখে টুলটি চালু করুন। এটি সরাসরি ফাইল রাইটের অনুমতি দিয়ে দেয়।