Day 5: FastAPI ও Docker দিয়ে ফুল-স্ট্যাক কানবান অ্যাপ

📚 FastAPI ও REST API কী?

REST API হলো একটি সেতু যার মাধ্যমে ফ্রন্টএন্ড (যা ব্যবহারকারী দেখছেন) ব্যাকএন্ডের (যেখানে ডাটা প্রসেস ও সেভ হয়) সাথে কথা বলে। FastAPI হলো পাইথন দিয়ে তৈরি এই সেতু বানানোর একটি অত্যন্ত দ্রুতগতির ফ্রেমওয়ার্ক।

📚 ডকার (Docker) কী?

ধরুন আপনার পিসিতে কোড সুন্দর চলছে কিন্তু আপনার বন্ধুর পিসিতে চলছে না কারণ তার পিসিতে পাইথন সংস্করণ বা অন্য কোনো সেটিংস আলাদা। Docker আপনার পুরো প্রজেক্টটিকে প্রয়োজনীয় লাইব্রেরিসহ একটি ভার্চুয়াল বাক্সে (Container) বন্দি করে দেয়, যা পৃথিবীর যেকোনো কম্পিউটারে হুবহু একভাবে চলবে।

১. ডকার ও FastAPI সেটাআপ প্রম্পট

Create a FastAPI backend storing tasks in a SQLite database. 
Write a Dockerfile for the backend.
Write a docker-compose.yml to run both the FastAPI container and our React frontend container together with hot-reloading enabled.

💡 শিক্ষকের মিসিং টিপস:

ডকার কম্পোজ রান করার পর যদি ফ্রন্টএন্ড ব্যাকএন্ডের সাথে কানেক্ট করতে না পারে, তবে ব্যাকএন্ডের ডকার ফাইলে হোস্ট 127.0.0.1 এর বদলে 0.0.0.0 পোর্ট দিন, অন্যথায় ডকার নেটওয়ার্কের বাইরে কানেকশন পৌঁছাবে না।